Profit and Loss Rules

লাভ ও ক্ষতি (Profit & Loss)

শর্টকাট টেকনিক এবং সূত্রাবলী (English Numbers)

১. মৌলিক ধারণা (Basic Concepts)

সংকেত (Symbol)অর্থ (Meaning)
CPক্রয়মূল্য (Cost Price)
SPবিক্রয়মূল্য (Selling Price)
MPধার্যমূল্য (Marked Price)
P / Lলাভ (Profit) / ক্ষতি (Loss)

২. সাধারণ সূত্রাবলী (General Formulas)

লাভ বা ক্ষতি সবসময় ক্রয়মূল্যের (CP) ওপর হিসাব করা হয়।

Profit = SP - CP
Loss = CP - SP
Profit % = (Total Profit / CP) × 100
Loss % = (Total Loss / CP) × 100

৩. গুরুত্বপূর্ণ শর্টকাট মেথড

Type 1 ক্রয়মূল্য বা বিক্রয়মূল্য নির্ণয়

যদি লাভের বা ক্ষতির হার R% দেওয়া থাকে:

🔹 বিক্রয়মূল্য (SP) বের করতে:

SP = CP × (100 ± R) / 100 OR =(SP/CP) X CP
(লাভ হলে +, ক্ষতি হলে -)

🔹 ক্রয়মূল্য (CP) বের করতে:

CP = SP × 100 / (100 ± R) OR (CP/SP)/SP
Type 2 দুটি পণ্যের বিক্রয়মূল্য সমান (Same Selling Price)

যদি দুটি দ্রব্য একই দামে বিক্রি করা হয় এবং একটিতে x% লাভ ও অন্যটিতে x% ক্ষতি হয়, তবে সবসময় ক্ষতি হবে

Loss % = x² / 100
Type 3 দ্রব্যের সংখ্যার সম্পর্ক (x এর CP = y এর SP)

যদি x টি দ্রব্যের ক্রয়মূল্য y টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হয়।

Profit/Loss % = ( (x - y) / y ) × 100
(ফলাফল পজিটিভ হলে লাভ, নেগেটিভ হলে ক্ষতি)
Type 4 অসৎ ব্যবসায়ী (Dishonest Dealer)

দোকানদার ক্রয়মূল্যেই পণ্য বিক্রির দাবি করে কিন্তু ওজনে কম দেয়।

Profit % = [ Error / (True Value - Error) ] × 100

উদাহরণ: 1000g এর বদলে 900g দিলে, Error = 100g.

Type 5 ধার্যমূল্য ও ছাড় (Discount & MP)

D% ছাড় দেওয়ার পরও যদি P% লাভ থাকে, তবে CP এবং MP এর অনুপাত:

CP / MP = (100 - D) / (100 + P)
Type 6 টাকায় টি (Cross Multiplication)

a টি b টাকায় কিনে, c টি d টাকায় বিক্রি করলে:

Profit/Loss % = ( (ad - bc) / bc ) × 100